1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিন মাস ইতালিতে ঢোকা বন্ধ বাংলাদেশিদের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

তিন মাস ইতালিতে ঢোকা বন্ধ বাংলাদেশিদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৪৪ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশ থেকে আসা নাগরিকেরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন না। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে নোটাম দিয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নোটামে উল্লেখ করা হয়েছে, ‘ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে থেকে আসা কোনো যাত্রী ও ফ্লাইট ইতালিতে প্রবেশ করতে পারবে না। করোনাভাইরাস মহামারির কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কোনো এয়ারলাইনস বাংলাদেশে থেকে কোনো যাত্রী আনতে পারবে না। এমনকি কোনো ট্রানজিট ফ্লাইটেও যাত্রী আনা যাবে না, যাঁরা বাংলাদেশ থেকে এসেছেন।

জানা গেছে, এ–সংক্রান্ত নির্দেশনা পেয়ে বাংলাদেশে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা ট্রাভেল এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়েছে।

করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি থেকে ইতালিপ্রবাসীরা বাংলাদেশে আসতে শুরু করেন। ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি তাঁরা ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।

বিমানের তথ্য অনুযায়ী, জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন, ১৭ জুন ২৫৯ জন ও ২৭ জুন ২৮১ ইতালিপ্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন। এ নিয়ে জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। এখন এই প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net