ঢাকা   ১১:৩৭:২০ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ২ বিদ্যুৎ শ্রমিক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩২৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ: মাগুরা – ফরিদপুর মহাসড়কের শ্রীপুর উপজেলার ওয়াপদা কালিনগর এলাকায় ১১ জুলাই শনিবার রাত ৮টার দিকে বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত মফিজ (২৪) ও আশরাফুল (৪৫) নামে দুই বিদ্যুৎ বিভাগের শ্রমিক নিহত হয়েছে।মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান- রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিদ্যুতের খুটিতে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা। এ সময় রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মফিজ ও আশরাফুল গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত মফিজের বাড়ি ঝিনাইদহ ও আশরাফুলের বাড়ি যশোর জেলায়। সদর হাসপাতালে দ্বায়িত্বরত চিকিৎসক ডা. পরিক্ষীত পাল
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে ঘাতক বাসটি আটক করেছে বলে জানা পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি