1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মরলো স্কুলছাত্র - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মরলো স্কুলছাত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৮১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মেহেদি হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার ১১ জুলাই বিকেলে নিকলী উপজেলার মোহরকোনা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেদি হাসান নরসিংদীর শিবপুর উপজেলার ভানুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধুদের সঙ্গে মোহরকোনা বেড়িবাঁধ এলাকায় হাওরের পানিতে ঘুরতে আসে মেহেদি হাসান। বিকেল সাড়ে ৪টার দিকে পানিতে বয়া নিয়ে সাঁতার কাটা অবস্থায় ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় মেহেদি। দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী বলেন, নিখোঁজের পর স্থানীয় ডুবুরিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net