1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী পুলিশ লাইনে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

নোয়াখালী পুলিশ লাইনে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৮৮ বার

মাহবুবুর রহমান : পরিত্যক্ত পুকুর ও লেকে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

সকাল ১০ টায় জেলা পুলিশ লাইনের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এসময় তিনি পুলিশ লাইনে প্রায় সাড়ে ১১ মণ রুই,কাতলা,মৃগেল সহ বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিস্যা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, ও সদর থানা অফিসার ইনচার্জ নবীর হোসেন ।
জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোন স্থানে যেন খালি পড়ে না থাকে সে জন্য আমরা সকল ধরনের পরিত্যক্ত যায়গা খনন করে সেখানে কিছু লেক তৈরী করেছি। আর সেই লেক গুলো যেন খালি না থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রতিটা পুকুর লেকে রুই, কাতল, মৃগেল, কালি বাউশ, শরপুটি সহ বিভিন্ন প্রজাতির ৪৪০ কেজি মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরো জানান, আমাদের উদ্দেশ্য হলো একদিকে পরিত্যক্ত জায়গা গুলোকে কাজে লাগানো অন্যদিকে এখানে মাছ উৎপাদনের মাধ্যমে স্থানীয়ভাবে যেন আমিষের চাহিদা মিটানো যায় এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্যই আমরা এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হাতে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net