1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

রামগড়ে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৯৫ বার

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে কোনরকম ঝাকঝমক অনুষ্ঠানের আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে উদ্বোধন হল পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের রামগড় উপজেলার সদস্য সংগ্রহ অভিযান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে রামগড় উপজেলা প্রেসক্লাবে ৩০জন সদস্যের ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির রামগড় উপজেলা সমন্বয়ক মো: নিজাম উদ্দিন, সাবেক পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রামগড় উপজেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, দিদার চৌধুরী, মাসুম পারভেজ, সাইফুল, বক্কর, ছাত্র পরিষদ নেতা শিহাব রহমান, দেলোয়ার, ফরহাদ বক্তব্য রাখেন।

মো: নিজাম উদ্দিন জানান, রামগড় উপজেলায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের পাশাপাশি অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলাদা আলাদা ফরমের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ চলবে। যে কোন ব্যক্তি সংগঠনের সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। প্রতিটি ফরমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, তবে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য যে কেউ যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করতে পারবেন বলেও জানান তিনি।

এসময় সাংবাদিক মো: নিজাম উদ্দিন, সাহাদাত হোসেন, রতন কুমার বৈষ্ণব, সাইফুল ইসলাম ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্রগ্রামের সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় নবগঠিত একক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৫ই নভেম্বর। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব মো: আলমগীর কবির এর নেতৃত্বে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সাম্প্রতিক সময়ে করোনায় কর্মহীন মানুষের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরন করায় সংগঠনটির কার্যক্রম নজরে এসেছে পার্বত্যবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net