1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত-২, আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত-২, আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৯৭ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় গাংপাড় গ্রামে ও ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে ১৩ জুলাই সোমবার দুপুর আড়াইটার দিকে আকর্ষিক বজ্রপাতে রহিলা বেগম (৫০) ও নবীন মিয়া (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত রহিমা বেগম সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গাংপাড় গ্রামের জনৈক আতশ আলীর স্ত্রী ও নিহত কলেজ শিক্ষার্থী নবীন মিয়া ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের ভেরু মন্ডলের নাতি ও সোহেল রানার ছেলে এবং সে শেরপুর বিজ্ঞান কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।

এছাড়াও আহতরা হলেন- পাকুড়িয়া গাংপাড় গ্রামের শফতুল্লার স্ত্রী আকলিমা বেগম (৫৫) ও একই গ্রামের আঃ আজিজ এর স্ত্রী মোছাঃ বেগম (৪৫)।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পাকুড়িয়া ইউনিয়নের গাংপাড় গ্রামের আতশ আলীর স্ত্রী মোছাঃ রহিমা বেগম বৃষ্টির সময় তার বসতবাড়ীর উঠানে গৃহস্থালীর কাজ করছিলেন। এসময় বৃষ্টির এক পর্যায় আকর্ষিক বজ্রপাতে ঘটনাস্থলেই রহিমা বেগম মারা যান। এছাড়াও আহত হয় আকলিম বেগম ও মোছাঃ বেগম। বজ্রপাতের ঘটনায় নিহত ও আহতদের বিষয়টি পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী নিশ্চিত করেছেন।

অপরদিকে একই দিন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের ভেরু মন্ডলের নাতি ও সোহেল রানার ছেলে এবং শেরপুর বিজ্ঞান কলেজের ২য় বর্ষে পড়ুয়া শিক্ষার্থী নবীন মিয়া সোমবার দুপুরে বাড়ীর পার্শ্বের একটি মাঠে অন্যান্য সাথীদের নিয়ে ফুটবল খেলছিল। এসময় আকর্ষিক এক বজ্রপাতে নবীন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। পৃথক বজ্রপাতের ঘটনায় নিহতদের পরিবারের মাঝে এক শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net