1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা ৫ জন বেড়ে ৩০৬:মৃত্যু ৮ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা ৫ জন বেড়ে ৩০৬:মৃত্যু ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৪২ বার

এস এম শাহজালাল,লাকসাম প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে নতুন ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৩ জন। বাকী ১৪৩ জন এখনো চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিম সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সোমবার (১৩ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ১০টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী ৫ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন ৫ জনসহ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬জন। এছাড়া, দ্বিতীয় নমুনায় একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র‌্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মেহেদী হাসান জিতু ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় এই পর্যন্ত ১৩৭৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৩৪০টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০৩৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৩৬টি নমুনা রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৮জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। অন্য ১৪৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, লাকসামে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net