1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে পরিবেশ দূষণ বিরুদ্ধে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টঙ্গীতে পরিবেশ দূষণ বিরুদ্ধে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩১৪ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গী শিলমুনে পরিবেশ দূষণ বিরোধী অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে জরিমানাসহ চারটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে আদালত।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম, সহকারী পরিচালক আশরাফ উদ্দিনসহ অন্যান্যরা।
আদালত সূত্রে জানা যায়, শিলমুন এলাকায় পরিবেশ দূষণ করে কার্যক্রম পরিচালনা করে আসছিল কয়েকটি কারখানা। এর মধ্যে ইটিপি ব্যবহার না করে তুরাগ নদ দূষণ করা গ্রিনটাচ ফ্যাশন নামক কারখানাকে ২ লাখ ও স্মার্ট ফ্যাশন ডিজাইন নামক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এর বাইরে ইটিপি না থাকায় নিবিড় ওয়াশিং, রুপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং এবং হোয়াইট হাউস ওয়াশিং নামক চারটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এ আদালত।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ’চারটি কারখানার ইটিপি না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে। বাকি দুটির (গ্রিনটাচ ও স্মার্ট ডিজাইন) ইটিপি থাকা সত্বেও তা ঠিক মতো ব্যবহার না করায় জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net