ঢাকা   ০২:৩৫:৪৮ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

“খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির দলীয় অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির উদ্যোগে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৪ জুলাই জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অমৃত লাল ত্রিপুরা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল্লাহ, যুগ্ম আহবায়ক কেশব লাল দে,নজরুল ইসলাম মাসুদ, মোঃ কামরুল ইসলাম, ওলামা পার্টির জেলা সভাপতি মাওলানা আবুল কাসেম নোমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই সময় জেলা আহবায়ক অমৃত লাল ত্রিপুরার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের উন্নয়নের রুপকার। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমৃত্যু তিনি কাজ করে গেছেন। তার আদর্শ বুকে ধারন করে আগামী দিনের খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি