ঢাকা   ০৪:১১:৩৯ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

মাগুরার কলা চাষিরা এবার ৩৫ কোটি টাকার কলার ফলন আশা করছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪০৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ : মাগুরা জেলার চারটি উপজেলায় চাষীরা বুক বেঁধে আছে কলার কাধির উপর। আবহাওয়া অনুকূলে থাকলে ,এবছর ৩৫ কোটি টাকার কলার ফলন আশা করছে তারা । ঘূর্ণিঝড় আম্পানে জেলার কলা গাছের ব্যাপক ক্ষতির পরেও যা রয়েছে তাতে চাষীরা লাভবান হবে এবং পুষিয়ে নিতে পারবে আম্পানের ক্ষতি ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে, এবার চারটি উপজেলায় সর্বমোট ৭৫০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে , এরমধ্যে মাগুরা সদরে ৩৮৫ হেক্টর শ্রীপুরে উপজেলায় ২৯৫ হেক্টর ,মোহাম্মদপুর উপজেলায় ৪০ হেক্টর ও শালিখা উপজেলায় ৩০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে ।
এ ব্যাপারে জেলার কমলাপুর গ্রামের কলা চাষী রবিউল ইসলাম জানান , এবার সে ৩৩ শতাংশ জমিতে কলা চাষ করেছে গাছে অল্প কিছুদিনের মধ্যে কলা ধরবে ।প্রতি শতাংশ জমিতে সাতটি করে ,৩৩ শতাংশ জমিতে মোট ২৩১ টি গাছ লাগিয়েছে । প্রতিটি গাছের জন্য তার খরচ হয়েছে ৮০ টাকা তাতে এক বিঘায় সর্বমোট খরচ হয়েছে ১৯ হাজার টাকা । সব কিছু ঠিক থাকলে প্রতি কাধি কলা গড়ে ২শ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করলে তাতে ৪৫ থেকে ৬০ হাজার টাকা বিক্রি হবে ।
মাগুরা সদরের আঠারোখাদা গ্রামের কৃষক একেন আলী জানান , আমি এবার এক একর জমিতে কলা চাষ করেছি আমার সর্বমোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা আল্লাহ ভালো করলে এবারে এই কলা বিক্রি হবে এক লক্ষ ৮০ হাজার থেকে ২লক্ষ টাকা ।
এ ব্যাপারে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ এর গাইনি বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার তপন কুমার রায় বলেন, কলা বহু গুণে সমৃদ্ধ একটি ফল এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী । এতে রয়েছে ভিটামিন বি ৬ অ্যামিনো ,এসিড । প্রতি একশ গ্রাম কলায় আছে ১১৬ ক্যালোরি ক্যালসিয়াম ৮৫ মিলিগ্রাম আয়রন , এছাড়া ফসফরাস ,পানি, খনিজ লবণ ও শর্করা । যে কারণে একজন মানুষকে সুস্থ থাকতে হলে প্রতিদিন দুটি করে কলা খাওয়া প্রয়োজন ।
মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন জানান , বর্তমানে কলা চাষে লাভ বেশি হওয়ায় জেলার চাষীরা কলা চাষের দিকে ঝুঁকে পড়েছে । এ অঞ্চলের মাটি এবং আবহাওয়া দুটোই কলা চাষের জন্য উপযুক্ত । শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এ বছর কলার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে । আমাদের কৃষি অধিদপ্তর থেকে চাষিদের সঠিক পরামর্শ সহ যখন যে সরকারি প্রণোদনা আসে তা চাষীদের নিকট যথাযথ ভাবে পৌঁছে দেয়া হচ্ছে, এধারা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি