1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনসহ কিছু গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে বানোয়াট খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনসহ কিছু গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে বানোয়াট খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৮৪ বার

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনসহ কিছু গণমাধ্যমে সম্প্রতি গ্রেপ্তারকৃত আজম খানের সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনসহ কিছু গণমাধ্যম দায়িত্বহীন সাংবাদিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ছাত্রশিবিরের মত একটি আদর্শিক সংগঠনের গায়ে কলংকের কালিমা লেপনের প্রয়াস তারা ধারাবাহিকভাবে চালিয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির ইসলামের সুমহান আদর্শ ধারণ করে যেখানে তরুণ ছাত্রসমাজকে সাথে নিয়ে একটি আদর্শ সমাজ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রথম আলোসহ কিছু গণমাধ্যম শিবিরের আদর্শিক অগ্রযাত্রা রুখে দিতে একের পর এক অপবাদ, অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে ছাত্রসমাজসহ দেশবাসীকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিবেদনে গ্রেপ্তারকৃত চট্টগ্রামের আজম খানের বিশাল ফিরিস্তির মাঝখানে সুকৌশলে তাকে সাবেক শিবির ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আজম খানের সাথে ছাত্রশিবিরের অতীতে দূরতম কোন সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই। অথচ এই জঘন্য অপবাদের পক্ষে সামান্যতম তথ্য প্রমাণ পেশ করেনি প্রতিবেদক বা কর্তৃপক্ষ। শুধুমাত্র বিদ্বেষমূলক বিরোধী মনোভাব থেকেই এই বাস্তবতা বিবর্জিত বায়বীয় অভিযোগ করা হয়েছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। আমরা এই দায়িত্বহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় পরিবেশিত খবরটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । আমরা আশা করি সংশ্লিষ্ট পত্রিকাদ্বয় এই ধরনের মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন এবং আমাদের বিবৃতিটি ছাপিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের ব্যবস্থা করবেন ।

সাংবাদিকতার মত মহান পেশার দায়িত্বে নিয়োজিত থেকে মিথ্যাচার না করতে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net