ঢাকা   ০৫:৩০:০৫ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

শেরপুরে রফিক হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে সাংবাদিক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ^র্দী গ্রামের রফিক মিয়া হত্যা মামলায় আসামীদের ফাঁসির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন রফিক মিয়ার স্ত্রী হাফিজা বেগম । বুধবার বিকেলে নকলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপস্থিত সাংবাদিকদের শুনান । তিনি বক্তব্যে বলেন গত ২৯/৩/২০২০ইং তারিখে শেরপুর থানার চক আন্ধারিয়া গ্রামের চায়রা বিলে মাছের প্রজেক্টের পূর্ব পাশে পুকুর পাড়ে রফিক মিয়াকে কুপিয়ে নিমর্মভাবে করে। হত্যাকান্ড ঘটনার সাথে মাছের প্রজেক্টর মালিক নুরুজ্জামান ঘটনার স্থলে উপস্থিত থেকে রফিক মিয়াকে তার লোক জন দিয়ে হত্যা করে। পরবর্তীতে কৌশলে নুরুজ্জামান নিজেকে বাঁচানোর জন্য রফিক মিয়ার ছেলে হাফিজুর রহমানকে বাদী করে নিজে ১নং স্বাক্ষী হয়ে শেরপুর থানার একটি মামলা দায়ের করে । হত্যাকান্ডের ঘটনার বিষয়ে অবগত হয়ে ২/৭/২০২০ইং তারিথ স্বামী হত্যার বিচারের দাবিতে নুরুজ্জামান সহ ১৮ জনকে আসামি করে শেরপুর আদালতে মামলা করেন হাফিজা বেগম । বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে শেরপুর থানার মামলা নং ৭০ তারিখ ২৯/৩/২০২০ ইং এর সাথে সংযুক্ত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামীয়া প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে সাংবাদিক সম্মেলনে জানান । এসময় নকলা প্রেসক্লাবের উপদেষ্টা হযরত আলী , সভাপতি হারুনুর রশিদ , সহসভাপতি শফিউজ্জামান রানা , সম্পাদক শফিউল আলম লাভলু , অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম ও এশিয়ান টিভির প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি