1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় পানি নিস্কাশনের ড্রেন বন্ধ ৪০টি পরিবার পানি বন্দী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

হাতীবান্ধায় পানি নিস্কাশনের ড্রেন বন্ধ ৪০টি পরিবার পানি বন্দী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩২৫ বার

মোঃ জাহিদ হোসেন,লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা
সদর অডিটরিয়াম হল সংলগ্ন এলাকায় প্রভাবশালী ব্যাক্তি পানি নিস্কাশনের
সরকারী ড্রেন বন্ধ করে দেওয়ায় ৪০ টি পরিবার ১ মাস থেকে পানি বন্দি হয়ে রয়েছে। ইউএনও
অফিসে অভিযোগ করেও সু ফল হয়নি, ফলে জনগনের দূর্ভোগ বাড়ছে। এসব
পরিবারে ৮০/৯০ বছর বয়সের পুরুষ মহিলা, প্রতিবন্ধি ও পঙ্গু সহ গৃহপালিত
পশু হাঁস মুরগী নিয়ে সীমাহীন দূভোর্গের শিকার
জানাগেছে, উপজেলা সদর প্রান কেন্দ্র অডিটরিয়াম হল সংলগ্ন এলাকায়
টিএনটি অফিস হয়ে উপজেলা পরিষদ যোগাযোগের একমাত্র পাকা আঞ্চলিক
সড়কের একটি রিং কালভাট স্থাপন করে পানি নিস্কাশনের জন্য প্রায় ১৫ বছর
পূর্বে বিভিন্ন মালিকানা জমির উপরে কোথাও পাকা কোথাও কাঁচা
একটি সরকারী ড্রেন নির্মান করা হয়। যাহা দীর্ঘদিন যাবত পানি
নিস্কাশন হয়ে আসেছিল। এমতাবস্থায় চলতি বর্ষা মৌসুমে রিং কালভাট
সংলগ্ন ব্যক্তি মালিকানা জমির মালিক প্রভাবশালী রবিউল ইসলাম ও সহযোগী
সমবায় অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী মোস্তাকিন রিং কালভাট ও
ড্রেনটির মুখ বন্ধ করে দেন। ফলে বর্ষা মৌসুমের শুরু থেকে দীর্ঘ ১ মাস
থেকে ৪০ টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। প্রত্যেকটি বাসায় জমে
আছে পানি যা নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। সম্প্রতি উপজেলা নির্বাহী
কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলেও রবিউল প্রভাবশালী ব্যক্তি হওয়ায় রহস্যজনক কারনে
কোন সুফল পাওয়া যায়নি বলে এলাকাবাসী আঃ সামাদ, আবু বক্কর, শরিফ
আহম্মেদ, মিল্টন, হামিদুল ও তসলিম সাংবাদিকদের জানান।
এ বিষয়ে ইউএনও সামিউল আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি
অভিযোগের কথা শিকার করে বলেন, ইউপি চেয়ারম্যান কে সমস্যা সমাধানের দায়ির্ত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net