1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মহিন মিয়াজীর জন্মদিন উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

নাঙ্গলকোটে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মহিন মিয়াজীর জন্মদিন উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৭৪ বার

রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও মিয়াজী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এ এইচ এম মহিন উদ্দিন মিয়াজী’র ৪১তম জন্মদিন বুধবার রাতে উদযাপন করা হয়েছে। উপজেলার পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া যুব উন্নয়ন সোসাইটি ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে এ জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনে কেককেটে ও দোয়া মিলাদের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

এ এইচ এম মহিন উদ্দিন মিয়াজী ১৯৭৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করেন। তার পিতা পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ হামিদ।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন আহবায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ নেতা দ্বীন মুহাম্মদ দ্বীনু, ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা ডা: ওবায়েদুল হক তালুকদার, চাঁন মিয়া তালুকদার, চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সিনিয়র সদস্য আব্দুল কাদের সুজন, ছাত্রলীগ নেতা রবিউল তালুকদার মিলন, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহিন আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা মামুন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ হেলাল খান,সুমন ডন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইসরাফিল খান রাসেল, যুবলীগ নেতা আমির হোসেন, আবু তাহের, রবিউল হক রবু, বাবুল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net