1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রখ্যাত পার্লামেন্টিয়ান একেএম ফজলুল কাদের চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রখ্যাত পার্লামেন্টিয়ান একেএম ফজলুল কাদের চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫৭০ বার

নিজস্ব প্রতিবেদক :
জননেতা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুলাই।
তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার, এককালীন অস্থায়ী প্রেসিডেন্ট এ কে এম ফজলুল কাদের চৌধুরী ১৯৪৯ সালে চট্টগ্রাম জেলা বোর্ডের চেয়ারম্যান, ১৯৫৪-এর নির্বাচনে এমএলএ নির্বাচিত, ১৯৬২-তে তদানীন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আটটি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে এবং ১৯৬৩ সালে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে অধিষ্ঠিত হন। ১৯৭৩-এর ১৮ জুলাই তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান চুয়েট), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মেরিন অ্যাকাডেমি, চট্টগ্রাম মেরিন ফিসারিজ অ্যাকাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগ এবং বাস্তবায়ন করেন।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীর পিতা।
মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net