1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মুজিববর্ষে আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৭৮ বার

এম এস জিলানী আখনজী :: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আহবানে ও ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ‘মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ফলজ চারাসহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউনিয়ন অওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন। এ সময় উপস্থিত প্রত্যেককে গাছের চারা দেওয়া হয় এবং ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয় ও বিভিন্ন গ্রামের নতুন-পুরাতন রাস্তাসহ কয়েকটি এলাকায় প্রায় ৪০০ শতাধিক ফলজ ও কাঠের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের পূর্বে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম রুবেল, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি ও সাবেক সেনা সদস্য মোঃ ফজল মিয়া সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের এ কার্যক্রম পুরো মাস জুরেই চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net