1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব বর্ষের বৃক্ষরোপন কর্মসুচী উপলক্ষে রামগড়ে কৃষকের মাঝে চারা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

মুজিব বর্ষের বৃক্ষরোপন কর্মসুচী উপলক্ষে রামগড়ে কৃষকের মাঝে চারা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩০৪ বার

মো.নিজাম উদ্দিন রামগড় (খাগড়াছড়ি):
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সারাদেশের ন্যায় একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে রবিবার উপজেলা কৃষি অফিস কার্যালয় প্রাঙ্গনে স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ফলজ বনজসহ ঔষধী চারা বিতরণ করা হয়।

রামগড় উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর এর ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি র্কমকর্তা নাছির উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি চারা গাছ শুধু রোপন করলেই হবেনা, গাছ আমাদের জীবন বাচাঁতে যেভাবে ফল-মূল, কাঠ ও অক্সিজেনের যোগান দেয় ঠিক সেভাবেই প্রয়োজনীয় দেখাশুনা করে একটি গাছের যথাযথ পরিচর্যা করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সামসুজ্জামান, ২নং ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ, আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি র্কমকর্তা, জেলা পরিষদের প্রতিনিধি ও কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপজেলা কৃষক মাঠ স্কুল সমন্বয়কারী উশেচিং মারমা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, কৃষক-কৃষানী, স্থানীয় সাংবাদিক প্রমুখ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান- মুজিব বর্ষ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় উপজেলার কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে ১৭ হাজার ৫শত ফলজ বনজসহ ঔষধী চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net