1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম

পটিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৫৬ বার

পটিয়া প্রতিনিধি:
পটিয়া মোজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ ফারহাদ ইবনে নুর চৌধুরী (৩৫), চট্টগ্রাম জেলার, চকবাজার থানার,২ নং জয়নগর এলাকার মোহাম্মদ নুর নবী চৌধুরী পুত্র। ফারহাদ চট্টগ্রাম চকবাজার এলাকায় ইয়াবা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে একটি টিম ১০০০ (এক হাজার) পিস ইয়াবা সহ সোমবার সকালে – ফারহাদ নামে এক জনকে আটক করা হয়। সে কক্সবাজার হতে চট্টগ্রাম নিজ এলাকায় ইয়াবা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net