1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের বাজেটোত্তর মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

নাঙ্গলকোটে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের বাজেটোত্তর মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৯৫ বার

জামাল উদ্দিন স্বপন:
নাঙ্গলকোট পৌরসভার আয়োজনে সংবাদিকদের সাথে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটোত্তর মতবিনিময় সভা গতকাল সোমবার পৌর মেয়র আবদুল মালেকের সভাপতিত্বে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আবদুল মালেক ২০২০-২০২১ অর্থবছরের বাজেট সাংবাদিকদের নিকট তুলে ধরেন। আগামী অর্থবছরে পৌরসভার সর্বমোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ৭১ লাখ টাকা, ব্যয় ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৪২ লাখ টাকা। উদ্বৃত্ত ২৯ লাখ টাকা। রাজস্ব আয় ৫ কোটি ১ লাখ টাকা, ব্যয় ৪ কোটি ৭২ লাখ টাকা। উদ্বৃত্ত ২৯ লাখ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা । এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, খুরশিদা আক্তার, ছালেহা বেগম, মোশারফ হোসেন, আকতারের জামান, রেয়াজুল হক, এমরান হোসেন বাহার, নিজাম উদ্দিন মজুমদার, মহিন উদ্দিন ভুঁইয়া, পৌর সচিব মহসিনুর রহমান খান, সহকারি প্রকৌশলী সাইফুর রহমান, হিসাব রক্ষক মর্জিনা আক্তার, অফিস সহকারি (প্রকৌশল) আলমগীর কবির, বাজার পরিদর্শক মোঃ ইয়াছিন প্রমুখ।
উল্লেখ্য করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সীমিত পরিসরে গত ২২ জুন পৌরসভার বাজেট ঘোষণা করা হয়।
পৌর মেয়র আবদুল মালেক বলেন, নাঙ্গলকোট পৌরসভার ৮০ কোটি টাকার উন্নয়ন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে বঙ্গবঙ্গুর ম্যুরাল সম্বলিত বঙ্গবন্ধু চত্তর, লোটাস চত্তর এবং পৌরসভার দৃষ্টিদন্দন গেটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পৌর বাজারসহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট পাকাকরণ, কালভার্ট, ড্রেণ নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ৩৩ কিলোমিটার পানির লাইন নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে পৌর পার্ক ও পৌর কবরস্থানের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার স্থান নির্বাচনের কাজ চলমান রয়েছে। এছাড়া পানি শৌধনাগারও নির্মাণ করা হবে। আগামী ছয়মাসের মধ্যে পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষের মাধ্যমে নাঙ্গলকোট পৌরসভা একটি দৃষ্টিনন্দন পৌরসভায় পরিণত হবে। পৌর মেয়র আরো বলেন, করোনাকালীন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিলসহ ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার সকল শ্রেণীর মানুষকে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আমি নাঙ্গলকোট পৌরবাসীর সেবার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই।
পৌর মেয়র আবদুল মালেক পৌরসভার ব্যাপক উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে আলোকিত করার জন্য মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ( লোটাস কামাল) এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারি কমিশনার (ভূমি) মিল্টন বিশ^াসসহ পৌর কাউন্সিলর এবং পৌরসভার বিভাগীয় কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পৌরসভার উন্নয়ন কাজে দলমতনির্বিশেষে সবার সহযোগিতা পাওয়ার কথা স্বীকার করেন। এছাড়া তিনি পৌরসভার অসমাপ্ত উন্নয়ন কাজের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net