1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোড়াশাল পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরে বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ঘোড়াশাল পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরে বাজেট ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৬৬ বার

সফিকুল ইসলাম রিপনঃ নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরে ৬০ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ২৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬০ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ২৮২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৩ লক্ষ ৭৯ হাজার ৮৭৭ টাকা। যেখানে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা।
আজ সোমবার সকালে পৌর ভবনের হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত এক সভায় এ বাজেট পেশ করেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হক। বাজেট ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার সাহাৎ হোসেন ভূঁঞা, পৌর সচিব মোঃ তাজেল হোসেন হাওলাদার, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, নাগরিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সকল কাউন্সিলর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net