1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মটর সাইকেল চোর চক্রের হোতা আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

শরণখোলায় মটর সাইকেল চোর চক্রের হোতা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৬১ বার

নইন আবু নাঈম, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় একটি চোরাই মটর সাইকেল সহ চোর চক্রের হোতা রাজু হাওলাদার (২৬) কে আটক করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার নলবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করে শরণখোলা থানায় সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলার চাল রায়েন্দা গ্রামের রাজ্জাক হাওলাদারের পুত্র চিহ্নিত মটর সাইকেল চোর চক্রের হোতা রাজু হাওলাদার সোমবার দুপুরে উপজেলা সদরের পাঁচ রাস্তা মোড়ের গাজী ভিলা থেকে শাহজাহান গাজীর পুত্র র‌্যাভেন গাজীর সুজুকি মটর সাইকেলটি কৌশলে খুলে নিয়ে চলে যায়। গাড়িটি নিয়ে যাবার সময় পথিমধ্যে র‌্যাভেনের মামা হাসান মুরাদ বাবু গাড়িটি চিনতে পেরে কৌশলে তাকে ধরে ফেলে।
আটক রাজু এর আগেও দুইবার মটর সাইকেল চুরি মামলায় বাগেরহাটে জেল হাজতে ছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়াও এলাকার ছোট খাট চুরি ও মাদক ব্যবসার সাথে সে জড়িত বলে এলাকাবাসী জানায়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, আটককৃত রাজু এর আগেও দুই দুই বার চোরাই মটর সাইকেল সহ গ্রেফতার হয়েছিল। শরণখোলায় সম্প্রতিক কালে বিভিন্ন বাড়ীতে চুরি ও মাদক ব্যবসা রহস্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net