1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা সহ ১৩ মামলার আসামি নিহত, তিন পুলিশ সদস আহত. অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নোয়াখালীর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা সহ ১৩ মামলার আসামি নিহত, তিন পুলিশ সদস আহত. অস্ত্র গুলি ও ইয়াবা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯২ বার

মাহবুবুর রহমান: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়াতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা, মাদক ও দুস্যতাসহ মোট ১৩ মামলার আসামি রতন মিয়া নিহত হয়েছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী অস্ত্র , চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি কার্তুজের খোসা, ৩১পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত রতন মিয়া সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্যার ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, ১৩ মামলার আসামি রতন মিয়া কে শনিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে তাকে নিয়ে পাশ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও পাল্টা ৪৬ রাউন্ড গুলি করে । এসময় রতন মিয়া গুলিবিদ্ধ হয় তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য এস আই নাজমুল, এসআই উজ্বল ও কনস্টেবল জসিম আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি খোসা ও ৩১ পিচ ইয়াবা উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net