1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে শরীফ হোসেনের পরিবারকে মৃত্যু ভাতা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

নরসিংদী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে শরীফ হোসেনের পরিবারকে মৃত্যু ভাতা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪১৮ বার

মকবুল হোসেন মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা ও ঢাকা বিভাগীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শরীফ হোসেন এর পরিবারকে মৃত্যু ভাতা প্রদান করা হয়েছে নরসিংদী সদর দলিল লেখক কার্যালয় হলরুমে আজ সকাল ১১টায়। উক্ত মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূর আলম ভূইয়া। নরসিংদী সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন নান্নুর সভাপতিত্বে ও নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে রইছ মিঠুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা সচিব আতাউর রহমান ভূইয়া, সদস্য আলহাজ্ব বদরুজ্জামান বকুল, তোফাজ্জল হোসেন, মাসুদ পারভেজ প্রমুখ। এসময় মরহুম আলহাজ্ব মোঃ শরীফ হোসেন এর ছেলে আরিফ হোসেন, রাজিব হোসেন, সজিব হোসেন, মাহমুদুল হাসান সাকিব উপস্থিত থেকে মৃত্যু ভাতা গ্রহণ করেন।
প্রধান অতিথি দলিল লেখকদের উদ্দেশ্যে বলেন সকল দলিল লেখককে নিষ্ঠা ও সততার সহিত জনসেবা ও দায়িত্ব পালন করতে হবে। ভবিষ্যতে সহকর্মী দলিল লেখকদের মৃত্যুর পর মৃত্যু ভাতা প্রদান কার্যক্রম অব্যহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net