1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা আবুল কাশেম নূরীর ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

আল্লামা আবুল কাশেম নূরীর ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৮৯ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরীর ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বিকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা দক্ষিণ শাখা ও সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি ধর্মপুর আজাদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাউল হাটা চত্বরে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের ফটিকছড়ি উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ওচমান গণি জালালীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু হানিফ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক এস.এম ফখরুদ্দিন, জামাল পাশা কন্ট্রাক্টর, মাওলানা ওমর ফারুক আজমী, মজহারুল হক কায়সার, মাওলানা ফরিদুল আলম কাদেরী, মাওলানা মহিউদ্দীন কাদেরী, নুরুল হুদা পারভেজ, শাহাদাত হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, আল্লামা আবুল কাশেম নূরী হক পথে চলায় এবং হক কথা বলায়, কিছু দুর্নীতিবাজ ব্যক্তির ইন্ধনে তাঁকে অপমান অপদস্ত এবং তাঁর ওপর হামলা চালানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আল্লামা নূরীকে নয়, দুর্নীতিবাজ সেই ব্যক্তিদের সুন্নি জনতা বয়কট করবে। সমাবেশে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদুল আলম সওদাগর, হাফেজ জাবের, মাস্টার সেলিম, এরশাদুল আলম চৌধুরী, সওবান নূরী, মাওলানা এনামুল হক, শহিদুল ইসলাম, শাহিন সুজন, মোস্তফা আহমেদ, মাস্টার আবছার, আবু কায়সার, মুহাম্মদ ইয়াছিন, এরশাদুল আলম নঈমী, মাস্টার জসিম, সাইফুল, ইব্রাহিম পারভেজ, সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net