1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুলির দুর্বিষহ যন্ত্রনায় এখনো ভুগছে ছাত্রদল নেতা সিরাজ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

গুলির দুর্বিষহ যন্ত্রনায় এখনো ভুগছে ছাত্রদল নেতা সিরাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৭০৯ বার

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৭ বছর পরেও গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন স্লোগান মাস্টার খ্যাত ছাত্রনেতা সিরাজুল ইসলাম। ২০১৩ সনে ২৫ জুলাই এই দিনে তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের করা কটুক্তির প্রতিবাদে জনগ্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্দ্যোগে করা মিছিলে গুলিবিদ্ধ হন সিরাজ। এ সময় গুলিবিদ্ধ সিরাজের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে দীর্ঘ সময় চিকিৎসার পরে তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। কিন্তু এখনো সেই দুর্বিসহ যন্ত্রনা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক “তারেক রহমান” কে নিয়া শেখ হাসিনা ও তার ছেলে জয় যে কটুক্তি করে ছিলো তার প্রতিবাদে সারা বাংলাদেশ যখন নিরব ছিলো ঠিক সেই মুহুর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। আর সেই মিছিলে পুলিশ ও ছাত্রলীগ একত্রিত হয়ে হামলা চালালে পুলিশ আমাকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে রাস্তার মধ্যে গুলি চালায়। আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে ও সকলের দোয়া ও আন্তরিকতা আর ভালবাসায় বেঁচে আছি। ০৫ দিন লাইফ সাপোর্ট ও ০৭ দিন ICU তে থেকে ৫ টা কঠিন অপারেশন আর ২৯ ব্যাগ রক্ত দেওয়ার মাধ্যমে চিকিৎসা করা হয়। এসময় শরীরের অনেক অংশ কেটে ফেলার পর ও আল্লাহ্‌র রহমতে বেঁচে আছি। তিনি বলেন, যারা রক্ত দিয়ে,আর্থিক ভাবে,শারীরিক ভাবে,বিভিন্ন ভাবে হেল্প করেছেন আমার জন্য, তাদের ঋন কোন দিন শোধ করতে পারবো না।

সিরাজ বলেন, আমার চিকিৎসা ও সার্বিক খোজ খবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক”তারেক রহমান” ভাইয়াকে। যার আন্তরিক তদারকিতে আমি মুগ্ধ। আমার শেষ রক্তবিন্দু ও যদি জিয়া পরিবারের জন্য দিতে পারি তবেই আমার জাতীয়তাবাদের আর্দশের জীবন ধন্য। সবাই আমার জন্য দোয়া করবেন

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমি যদি এক কথায় বলতে চাই সিরাজ জাতীয়তাবাদী শক্তির বিশ্বস্থ নেতৃত্ব। তিনি সত্যিকারার্থে মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net