1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জমে উঠেছে কোরবানী পশুর হাট- স্বাস্থ্য বিধি নিয়ে পুলিশের ছিল তীক্ষ্ণ নজরদারী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

রাউজানে জমে উঠেছে কোরবানী পশুর হাট- স্বাস্থ্য বিধি নিয়ে পুলিশের ছিল তীক্ষ্ণ নজরদারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩২৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে জমে উঠেছে কোরবানী পশুর হাট।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাউজানে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে আসছে গরু। ব্যবসায়ীরা এসব গরু বিভিন্ন হাট বাজার ও খালি জায়গায় তাবু টেনে অস্থায়ী গোয়ালঘর তৈরি করে বেচাকেনা করছেন গরু।২৫ জুলাই শনিবার বিকালে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজার, নোয়াজিষপুর নতুন হাট ও হলদিয়া ভট্টপাড়া মাঠের অস্থায়ী বাজার পরিদর্শন কালে দেখা যায়,এসব বাজারে প্রচুর গরু-ছাগল উঠেছে। তবে ক্রেতা- বিক্রেতার দর কষাকষিতে বিক্রি হচ্ছে কম সংখ্যক গরু।এদিকে পৌর ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারে গিয়ে দেখা গেছে, চারাবটতল বাজারের বিশাল এলাকা জুড়ে বসেছে কোরবানী পশুর হাট।এতে ক্রেতা- বিক্রেতাদের পথচারনায় মুখরিত হয়ে উঠে চারাবটতল বাজার। এই বাজারে বিক্রেতারা এনেছে দুই-তিন লাখ টাকা দামের গরু। ছোট ও মাঝারী সাইজের গরু এসেছে প্রচুর। তবে এই বাজারে প্রায় শতাধিক গরু বিক্রি হয়েছে বলে জানান বাজার কমিটি। অপরদিকে পশুর হাটে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি নিয়ে পুলিশের ছিল তীক্ষ্ণ নজরদারী।সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি রক্ষায় পশুর হাটে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও রাউজান পৌরসভা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি জসিম উদ্দিন। এসময় তারা বাজার ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা দেন। বাজার মনিটরিং শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাউজানের সব পশুর হাটে স্বাস্থ্যববিধি মেনে গরু ক্রয়বিক্রয় হবে।আমারা মাঠে আছি মানুষের সুরক্ষার দায়িত্ব নিয়ে।কোরবানির পরে গরুর বজ্য নিজ নিজ দায়িত্বে মাটির নিচে পুতে ফেলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net