1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৬ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা।
সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মেয়েদের খেলায় মুখোমুখি হয় সদর উপজেলার মধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণাকুন্ডুর দড়িবিন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে ছেলেদের খেলায় প্রতিদ্বন্দীতা করে সদরের রুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যলয় বনাম হরিণাকুন্ডুর দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এতে জেলার ৬ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net