1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহ শহরে নাইটগার্ডদের মাঝে আঞ্চলিক ভাষা গ্রুপের কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহ শহরে নাইটগার্ডদের মাঝে আঞ্চলিক ভাষা গ্রুপের কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৫ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহ শহরের সব নাইটগার্ডদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই কম্বল বিতরণ করেন “ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ”। গ্রুপের সদস্যরা শহরের প্রতিটি মার্কেটে উপস্থিত হয়ে নাইটগার্ডদের গায়ে কম্বল পরিয়ে দেন। এ সময় অনেক হতদরিদ্র পথচারী ও ভিক্ষুকদেরকেও কম্বল দেওয়া হয়। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের প্রবাসি সদস্যদের আর্থিক সহায়তায় জেলা শহরের নতুন হাটখোলা, হামদহ, ডাইভারশন রোড, উপশহরপাড়া, পাগলাকানাই, হাসান ক্লিনিক, মুজিব চত্বর, কেসি কলেজ মার্কেট, শিকদার মার্কেট জেলা পরিষদ মার্কেট, মুন্সি মার্কেট, আরাপপুর, বাস টার্মিনালসহ ৩০টি স্পটে এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। গ্রুপ ক্রিয়েটর ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুর ব্যবস্থাপনায় কম্বল বিতরণের সময় ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি সাইফুল ইসলাম লিকু, পরিকল্পনা সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম টিটো, প্রচার সম্পাদক সাব্বির হোসেন জুয়েল ও সাহিত্য সম্পাদক কবি ইমদাদ শুভ্র উপস্থিত ছিলেন। শহরের উপশহরপাড়ায় ৪ বছর ধরে নাইটগার্ডের চাকরী করেন ইয়াসিন ও শিপনসহ ৫জন। প্রচন্ড শীতে গভীর রাতে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের দেওয়া কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এদিকে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের প্রবাসি সদস্যরা শীতার্থ হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য গ্রুপের কেন্দ্রীয় সভাপতি আসিফ ইকবাল কাজল ও গ্রুপ ক্রিয়েটর ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু তাদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net