1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

গোপালগঞ্জে তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩০১ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে মোঃ তুহিন মোল্লা (৪০)
হত্যারকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে
এলাকাবাসী। রোববার বেলা ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার
ঘোনাপাড়ায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান
চৌধূরী টুটুল, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী শরিফুল
আলম রনি, ইউপি সদস্য মুরশিদ মোল্লা প্রমূখ। তুহিন হত্যা মামলার সকল
আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রুত আসামী
গ্রেফতার ও শান্তির দাবী জানান।
তুহিনের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া বেগম বলেন, তুচ্ছ কারণে আমার
স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিল প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর সদর
থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও অদৃশ্য কারণে পুলিশ সকল আসামী
গ্রেফতারে তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই চন্দ্র সাহা বলেন, তুহিন
হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের
গ্রেফতারে সচেষ্ট রয়েছি।
প্রশংগত গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা
গ্রামে মসজিদ কমিটির দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন তুহিনকে টেটাবিদ্ধ
করে হত্যা করে। পরদিন নিহতের বড় ভাই ১৫ জনকে আসামী করে সদর থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net