1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে জমে উঠেছে পশুর হাট, দুঃচিন্তায় খামারীরা! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

খুটাখালীতে জমে উঠেছে পশুর হাট, দুঃচিন্তায় খামারীরা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮২ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে জমে উঠেছে কোরবানী পশুর হাট।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুটাখালী পশুর হাটে বিভিন্ন গ্রাম থেকে আসছে গরু।

ব্যবসায়ীরা এসব গরু পশু হাটে ও খালি জায়গায় তাবু টেনে অস্থায়ী ঘর তৈরি করে বেচাকেনা করছেন।

২৬ জুলাই রবিবার দুপুরে মহাসড়কের খুটাখালী ব্রীজের পাশে অস্থায়ী বাজার পরিদর্শন কালে দেখা যায় বাজারে প্রচুর গরু-মহিষ উঠেছে।

তবে ক্রেতা- বিক্রেতার দর কষাকষিতে বিক্রি হচ্ছে কম সংখ্যক গরু।

এ বাজারে বিক্রেতারা এনেছে দুই আড়াই লাখ টাকা দামের গরুও।
ছোট ও মাঝারী সাইজের গরু এসেছে প্রচুর।
তবে রবিবার বাজারে ২০/২৫ টি গরু বিক্রি হয়েছে বলে জানান ইজারাদাররা।

অপরদিকে পশুর হাটে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি নিয়ে ইজারাদারদের ছিল তীক্ষ্ণ নজরদারী।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি রক্ষায় পশুর হাটে সচেতনতা মূলক মাইকিং করা হয়েছে।

এসময় ইজারাদারের লোকজন বাজার ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা দেন।

ইজারাদারদের পক্ষে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানিয়েছেন,
খুটাখালী পশুর হাটে স্বাস্থ্যববিধি মেনে গরু ক্রয়-বিক্রয় হবে।
আমারা মাঠে আছি মানুষের সুরক্ষার দায়িত্ব নিয়ে।কোরবানির পরে গরুর বর্জ্য নিজ নিজ দায়িত্বে মাটির নিচে পুতে ফেলা হবে।

এদিকে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে কোরবানির গরু বিক্রি নিয়ে এবার চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় গরু খামারিরা।
লোকসান পুষিয়ে নিতে সরকারের নিকট তারা প্রণোদনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে উপজেলার খুটাখালী কোরবানির পশুর হাট সীমিত আকারে আনা হয়েছে।
করোনায় স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

একদিকে, কোরবানির পশুর হাটে করোনা ঝুঁকি এবং স্বল্প সময়ের কারণে কোরবানির হাটের ওপর ভরসা করতে পারছেন না খামারিরা।

তাই ধার-দেনায় বড় করা গরুগুলোকে সামান্য লাভে কিংবা কিছুটা লোকসানে হলেও বিক্রির চেষ্টা করছেন তারা।
হাটের একাধিক খামারির সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

রবিবার দুপুরে খুটাখালী পশুর হাট ঘুরে দেখা গেছে হাটে অনেক গরু-মহিষ রয়েছে।
কিন্তু তেমন বিক্রি নেই বললেই চলে। কথা বলে জানা গেছে গরু ব্যবসায়িদের কষ্টের কথা।

খামারিরা জানায়, প্রতি বছর ১৫/২০দিন আগে থেকে পছন্দের গরু কিনে রাখলেও এবার তেমন ক্রেতা মিলছে না।
বিষয়টি নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।

অধিকাংশ খামারি চলমান ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নিকট প্রণোদনার দাবি জানিয়েছেন।

করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে খুটাখালী পরিষদের উদ্দোগে পশু সম্পর্কিত সকল ডাটা সংরক্ষণ করা হচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net