ঢাকা   ০৩:০৯:১১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৯৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: এনায়েত উল্লাহ (এফ.সি.এ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঢাকা আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত বুধবার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্ট এ নেওয়া হয়েছিল। লাইফ সাপোর্টে থাকাকালীন আজ রবিবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন।

তার পরিবারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহু আত্নীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকায়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি