1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে দুই ডাকাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

গাজীপুরে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে দুই ডাকাত নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬০৮ বার

এফ এ নয়ন:
গাজীপুরে র‌্যাবের গুলিতে দুই ডাকাত নিহত
গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন ডাকাত নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহতরা সন্ত্রাসী এবং ডাকাত দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতদের আনুমানিক বয়স ৩০-৩২ বছর এবং তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাতদের কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা গুলিবিদ্ধ দু’জনকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ের ঘটনায় র‌্যাবের সৈনিক ওয়াসিম আহত হয়েছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net