1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদমে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

আলীকদমে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্নহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৯১ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা,
আলীকদম প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় ২ নং চৈক্ষ্যং ইউনিয়নে ১ নং ওয়ার্ডের শিবাতলী পাড়ায় সুমি আক্তার প্রকাশ নুরুন্নাহার নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ সকাল ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় আলীকদম থানা পুলিশ গৃহবধুর ঝুলন্ত লাশটি তার বাড়ী থেকে উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমি আক্তারের স্বামী শহিদুল ইসলামের সাথে তার পারিবারিক ভাবে তর্কাতর্কি হয়।

গত বুধবার বিকালে গরুর গোবর পরিষ্কারের বিষয়ে তাদের মাঝে আবার ঝগড়া হয়। আজ সকালে তার স্বামী ও শাশুড়ী জমিতে কাজ করতে চলে গেলে রাগে বাড়ির ভীমের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ভিক্তিমের শশুর আহম্মদ হোসেন জানান, আমার নাতি তৌহিদুল ইসলামের (০২) কান্নাকাটি শুনে আমি পুত্র বধুকে ডাকতে যায়। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে দেখি বাড়ির ভেতর থেকে লক দেওয়া। পরে দরজা অনেকবার ধাক্কা দিয়ে ডাক দি, কোনো সাড়া শব্দ না পেয়ে আমি আশেপাশে মানুষের ডেকে নিয়ে আসি। পরে চেয়ারম্যান মহোদয় আর আলীকদম থানাতেই বিষয়টা অবগত করি। আলীকদম থানার পুলিশ এসে পুত্র বধুকে গলায় ফাঁস দেওয়া রশি কেটে লাশ নিচে নামায়।

স্থানীয় মানুষের বক্তব্য অনুসারে জানা যায়, নিহত সুমি আক্তার প্রকাশ নুরুন্নাহার অনেক রাগী ও অভিমানী ছিলেন। অল্পতেই রেগে যেতেন। স্বামীর সাথে তর্কাতর্কি হলে রাগে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে যার মামলা নং- ৪, তারিখ ৩০/০৭/২০২০। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net