1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের মনে যার স্থান আছে তিনিইতো নেতা- চুনারুঘাটে সচেতন যুব সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মানুষের মনে যার স্থান আছে তিনিইতো নেতা- চুনারুঘাটে সচেতন যুব সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৩৯ বার

এম এস জিলানী আখনজী : চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, জনপ্রতিনিধিরাই শুধু নেতা নয়, মানুষের মনে যার স্থান আছে তিনিইতো নেতা। নিজেদের জন্মস্থানের কথা চিন্তা করে কর্মহীন শ্রমজীবি মানুষের জন্য যারা ঈদ উপহার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন, যারা বলেছেন অত্র ইউনিয়ন থেকে মাদমুক্ত করবেন, যিনি সকল সমস্যা সমাদানের দিকে দৃষ্টি দিবেন এবং শপথ না নিয়ে যারা মানুষের জন্য কাজ করছেন তারাই প্রকৃত নেতা। আর যারা বড় নেতা হয়ে মানুষের সমস্যাকে বাড়িয়ে দেন তারা মূলত পদের নেতা, কিন্তু মানুষের মনের নেতা নয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আহম্মদাবাদ সচেতন যুব সংঘের উদ্যোগে ১‘শত ২০টি কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ কথাগুলো বলেছেন।

এ উপলক্ষে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন যুব সংঘের আরিফ আহমেদ ভূইয়া রুমন ও মোঃ টিপু সুলতানের যৌত সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও তরুণ সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, ব্যাংকার রায়হান আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্নান, সাবেক সেনা সদস্য মহিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আরব আলী, সমাজসেবক ইরফান আলী, পৌর ছাত্রলীগ নেতা সম্রাট আহমেদ, সচেতন যুব সংঘের জীবন কর্মকার, মামুনুর রশিদ মামুন, আব্দুল কাইয়্যুম, পলাশ সিং, রিপন আমীন, বেলাল আহমেদ, মোঃ শাহীন আলম, মনিরুজ্জামান লিটন, মোঃ রুবেল তালুকদার, আসাদুজ্জামান রাসেল, মোস্তাক আহমেদ অপি, মেহদী হাসান মাহিন, মোঃ মাফিক, ইমন মিয়া ও ফারুক আহমেদ প্রমূখ।

পরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ও মাদক থেকে দূরে থাকার জন্য উপস্থিত শতাধিক যুবকদের শপথ বাক্য পাঠ করান তরুণদের আইডল ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net