1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৭৩ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে স্বাস্থ্য কর্মী নিয়োগের নামে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে হাতিয়া নিউ মার্কেট সংলগ্ন হাজী মাইন উদ্দিন ম্যানশন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নিজাম উদ্দিন (৪৫) হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মাকছুদুর রহমান’র ছেলে।

জানা যায়, দীর্ঘদিন থেকে এ প্রতারক চক্র হাতিয়া উপজেলা সদরে একটি অফিস নিয়ে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে তারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডিএমসিসিএলএর অর্থায়নে এমএমসি বাস্তবায়নাধীন সুস্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে ৫টি পদে প্রায় ৬’শ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার শেষে কথিত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পত্র প্রদান করেন। নিয়োগ পত্র গ্রহণ করার সময় প্রার্থীদের কাছ থেকে জামানত হিসাবে জনপ্রতি ২হাজার ৫শ টাকা আদায় করে।

এ বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার বিকালে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় প্রতারক নিজাম উদ্দিনকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আটক প্রতারক স্থানীয় লোকজনকে প্রতারণার মাধ্যমে নিয়োগ দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। ইতোপূর্বে তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতারক চক্র তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় তাকে আটক করা করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net