1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে নতুন করে আরও ১৬ জন করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

শেরপুরে নতুন করে আরও ১৬ জন করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৭৪৬ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের স্ত্রী, পুত্র, শেরপুর জেলা জজের পেশকার ও শেরপুর সদর উপজেলার একজন সহকারী শিক্ষা অফিসারসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১২ জন, শ্রীবরদীর ৪ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ৩৫৪ জন। এবং সুস্থ হয়েছেন ৩০৩ জন। আর চারজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা অিধক হবে বলে জানাগেছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৯০ শতাংশ।শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি মারুফুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।ময়মনসিংহ মেডিকেল কলেজের পি.সি.আর.ল্যাবে শেরপুর জেলার ৯২ নমুনা পরীক্ষায় ১৬ জন কোভিড-১৯ পজেটিভ হিসেবে সনাক্ত হয়েছে। এ পযর্ন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৮৬৯ টি, আর মোট রিপোর্ট প্রাপ্তি: ৪৭৯০ টি, রিপোর্ট হয়নি ৭৯টি।১১ আগষ্ট মঙ্গলবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।সিভিল সার্জন ডা: একেএম আনওয়ারুর রওফ বলেন, পবিত্র ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। বিশেষ করে শেরপুর শহর এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net