1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রাক্তণ ছাত্রকল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

তিতাসে প্রাক্তণ ছাত্রকল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৬৭৮ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
“কল্যাণের লক্ষ্যে আমরা একসাথে” এ স্লোগানে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আজ (১৪ আগষ্ট) শুক্রবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আল মামুন ছোটন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহজালাল সরকার। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সংগঠনের কার্যকর্ম এবং আরো গতিশীল করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

বক্তব্যরা বলেন, প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ সংগঠনটি ২০০৯ সালে ২১শে ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠা করা হয়েছে অসহায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য। এরই মধ্যে সংগঠনটি অত্র বিদ্যালয়ের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করা হয়েছে। কিন্তু পরে সংগঠনটির দায়িত্বে থাকা বিভিন্ন সদস্য চাকরি, ব্যবসায় ও বিদেশে চলে যাওয়ায় এর কার্যক্রম স্থগিত হয়ে যায়। তাই আমরা পুনরায় এই সংগঠনটিকে গতিশীল ও আরো ব্যাপকভাবে কার্যক্রম চালিযে যাওয়ার জন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আশা করি সবায় একত্রিত হয়ে কাজ করলে এ সংগঠনটি কুমিল্লা জেলার অন্যতম একটি সংগঠন হবে।

এসময় প্রাক্তণ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইকবাল হোসেন বাবুল, ডাঃ শংকর, কবি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক গাজী শ্যামল হোসেন, যুগ্ম সম্পাদক সোলেমান হাসান, অর্থ বিষয়ক সম্পাদক রঞ্জন চন্দ্র দাস, প্রবাসী কল্যাণ সম্পাদক শামীম শুভ, জিয়াউল হক, রিপন হাসান, আবদুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম পাশা, বদিউজ্জামান বাবু, জীবন, সজিব সরকার, মনির, আলমগীর ও জুয়েল খানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net