1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

গোবিন্দগঞ্জে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬৭৮ বার

জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা শাখার পদবঞ্চিত ছাত্রদল নেতাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ঠ (সোমবার) বিকেলে গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন পদবঞ্চিত ছাত্রদল নেতা নুর আলম প্রধান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১১ আগষ্ঠ গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি/সম্পাদক কর্তৃক গোবিন্দগঞ্জ ছাত্রদলের যে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে তার প্রতিবাদ করছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা। তারা অভিযোগ করেন, দলের ত্যাগী, পরিক্ষিত ও নিয়মিত ছাত্রনেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের এজেন্ডা বাস্তবায়নের জন্য স্থানীয় বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতামতকে অবজ্ঞা করে বিপুল অর্থের বিনিময়ে ছাত্রদলের কর্মকান্ডকে দূর্বল করার জন্য এই কমিটি ঘোষনা করেছে জেলা ছাত্রদল।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ছাত্রদলের গঠনতন্ত্রে বলা আছে, কোন মাদক সেবনকারী ও বিক্রেতা , ছিনতাইকারী ছাত্রদলের সদস্য হতে পারবে না। কিন্তু উক্ত ঘোষিত কমিটির আহবায়ক নিজেই একজন মাদক সেবনকারী ও ইয়াবা ব্যবসায়ী, (বিবাহিত ও তালাকপ্রাপ্ত), সদস্য সচিব ফেন্সিডিল মামলার এজাহারভুক্ত আসামী হয়ে জেল খেটেছে। যাহার মামলা নং-এসটি,৮৭/১৭ গাইবান্ধা সদর থানা। এ ছাড়াও তিনি একজন দলিল লেখক, ঘোষিত কমিটির যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার নিজেও মাদক সেবনকারী ও একটি দোকানের কর্মচারী, যুগ্ন আহবায়ক ফেরদৌস আলম প্রশ্নফাঁস চক্রের মুলহোতা এবং জেল খাটা আসামী। এদের সাথে সাধারণ ছাত্রদলের নেতাকর্মিদের কোন সম্পর্ক নেই। উক্ত কমিটিতে ৪/৫ জন আওয়ামী লীগের সক্রিয় কর্মিকে সদস্য হিসেবে অন্তভূক্ত করা হয়েছে। ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক থানা ছাত্রদলের আহবায়ক হতে হলে ইউনিয়ন কিংবা ওয়ার্ডের সদস্য হতে হবে। কিন্তু ঘোষিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব দু’জনেই পৌর বাসিন্দা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক বিপুল পরিমান অর্থের বিনিময়ে ত্যাগী পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে মাদক সেবনকারীদের দিয়ে যে পকেট আহবায়ক কমিটি ঘোষনা করেছে। সেই কমিটি গোবিন্দগঞ্জ তৃনমূল ছাত্রদল প্রত্যাখান করেছে। সাংবাদিকদের মাধ্যমে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি/সম্পাদকের সুদৃষ্টি কামনা করছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, থানা ছাএদলের ঘোষিত কমিটির যুগ্ম আহব্বায়ক,আমিনুল ইসলাম আপেল,আসিক প্রধান সজিব সদস্য আব্দুল মজিদ,আতিকুর রহমান রতন, বেলাল হোসেন,নেওয়াজ মোহাম্মদ তারেক,শাহানুল ইসলাম সাদ্দাম,তান্জিমুল হাসান, নাজমুল সাকিব,প্রিন্স মাহমুদ, ফারুক আহম্মেদ, মওদুূদ আহম্মেদ, বায়জিদ প্রধান ফুয়াদ,জোবায়ের রহমান, ফয়সাল আহম্মেদ, সায়িদ প্রধান,জুলফিকার ইসলাম, আহসানুল হক মিলন,সায়েম সরকার, মেহেদী হাসান হিটলু,ফিরোজ কবির,কলেজ ছাএদলের সদস্য সচিব, জাহিদ প্রধান, যুগ্ম আহ্বায়ক জাহিদ মন্ডল,রানা মিয়া।

উক্ত সংবাদ সম্মেলণে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন শাখার প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net