1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ২ মাদক ব্যবসায়ী ৯৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

ঈদগাঁহতে ২ মাদক ব্যবসায়ী ৯৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৮৮ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:

কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৯৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টার সময় বাজারের ডিসি রোডস্থ ছগির ম্যানসনের ৩য় তলা মোহাম্মদ আবুল কালামের ভাড়া করা ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ৯৫০০ পিস ইয়াবাসহ ঘটনাস্থল হতে ২ জনকে আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আটকৃতরা হলেন ঈদগাঁহ দরগাহ পাড়া গ্রামের মৃত আবদু শুক্কুরের পুত্র মোহাম্মদ আবুল কালাম (৪২) ও তার সহযোগী মাহমুদুল করিম (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সুত্রে জানা গেছে, জিজ্ঞেসাবাদে আসামীরা দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে।

এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিলো।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মোঃ আবুল কালাম ও মাহমুদুল করিমকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অভিযানে ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net