1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

চকরিয়ায় সিএনজি-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৭ বার

চকরিয়া প্রতিনিধি :

চকরিয়ায় সিএনজি অটো রিকশা ও মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন যাত্রী।
সোমবার (৩০ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের ঈদমনি লালব্রীজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী নাম মোহাম্মদ হোসাইন। সে ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কাপাড়ার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঈদমনি লালব্রীজ স্টেশনের ব্যবসায়ীরা জানান, বদরখালী থেকে ছেড়ে যাওয়া চকরিয়া অভিমুখে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা যাত্রী মোহাম্মদ হোসাইনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাটির আরও দুই যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ হোসাইনের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net