1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোক দিবস উপলক্ষে বন্ধু চিরকালের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন 

জাতীয় শোক দিবস উপলক্ষে বন্ধু চিরকালের আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৭৩৬ বার

সফিকুল ইসলাম রিপন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে রাজধানীর উত্তরা ৩নং সেক্টর জসিম উদ্দিন রোডে সাইড ডিস ইন্টারন্যাশনাল কুইজিন রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করে বন্ধু চিরকাল নামে সেবামূলক একটি সংগঠন।

শোক সভায় কুসুম কলির সভাপতিত্ব ও এডমিন হানিফ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আ. লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বন্দর থানা আ. লীগ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, উত্তর পূর্ব থানা আ. লীগ সাধারণ সম্পাদক মতিউল হক মতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার শেলী প্রমুখ।

এছাড়া বন্ধু চিরকালের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ শোক সভায় উপস্থিত ছিলেন। সভায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মি. নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, ১৫ আগষ্ট বাঙালী জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্ম ১৫ আগষ্ট দেখেনি, কিন্তু ভয়াবহ ২১ আগষ্ট দেখেছে। সারাদেশের মানুষ এই হত্যাকান্ডের বিচার চায় দাবি করে বক্তারা বলেন, যারা এসব হত্যাকান্ড ঘটিয়েছে তাদের কাউকেই ছাড় নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বক্তারা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে কোন প্রাকৃতিক দূর্যোগ, মহামারি এবং চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনার সরকার সফলতা দেখিয়েছে।

সভাপতির বক্তব্যে কুসুম কলি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটা জাতি উপহার দিয়েছেন। আর এজন্যই আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠাতা এডমিন হানিফ বলেন, ‘বন্ধু চিরকাল’ একটা আত্মার বন্ধন। আজ আপনাদের উপস্থিতি ও আন্তরিকতায় আমি মুগ্ধ। আমরা একটা আত্মার বন্ধনে সারাজীবন কাটিয়ে দিব। সংগঠনের মাধ্যমে দুঃস্থ, অসহায়দের পাশে থাকার দৃঢ় মনোবলের কথা জানান তিনি।

উল্লেখ্য, সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বন্ধু চিরকাল’ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি করোনাকালে অসহায়দের মাঝে বিতরণ করেছেন ত্রাণসামগ্রী। বিশেষ করে অত্যন্ত নীরবে অসহায়দের মাঝে ত্রাণ উপহার দিয়ে মানবতার স্বাক্ষর রেখেছেন সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net