1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে তাঁতীদলের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

চট্টগ্রামে কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদকের সাথে তাঁতীদলের মতবিনিময়

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৬৭ বার

চট্টগ্রামে কতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কোতোয়ালী থানা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিয় সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর শুক্রবার রাত্রে নগরীর ফিরিঙ্গি বাজারস্থ জাকির হোসেনের বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কতোয়ালী থানা তাঁতীদলের নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে জাকির হোসেন বলেন, আওয়ামী হায়েনার বন্ধীদশা হতে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে গণ আন্দোলনের বিকল্প নেই। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা হায়েনার অত্যাচারে জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিনত হয়েছে। মনে রাখতে হবে রাতের গভীরতা যত বৃদ্ধি পায় সকাল তত সন্বিকটে আসে। হায়েনার কবল হতে দেশ এবং জাতিকে মুক্ত করতে সামনে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। আশা করি তাঁতীদলের নেতৃবৃন্দরা দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন,
মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, রমজান আলী মুরাদ, এসএম জামাল উদ্দিন, এসএম জাফর আহমদ, রমিজ উদ্দিন, আবদুল ওহাব, মো. তারেক ও মো. সোহেল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net