1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেশাগ্রস্ত স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে স্ত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নেশাগ্রস্ত স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে স্ত্রীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫০৬ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর খাটেহারা মহল্লায় নিজ বসত ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকাল এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্বামীর সাথে ঝগড়ার সূত্র ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহত গৃহবধূ রানী বেগম (৩০) খাটেহারা মহল্লার শাকিল চৌধুরীর স্ত্রী ও সিরাজগঞ্জ জেলার সদর থানার রানীগ্রাম এলাকার জলিল খানের মেয়ে। নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে পারিবারিকভাবে শাকিলের সাথে বিয়ে হয় রানীর। তাদের দাম্পত্য জীবনে ২ মেয়ের জন্ম হয়। ১ বছর ধরে নেশাগ্রস্ত শাকিল এর অত্যাচার নির্যাতন শুরু হয় গৃহবধূ রানীর ওপর। বিভিন্ন সময় স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় স্ত্রী রানী বেগম। কিছুদিন আগে জমি বিক্রির টাকা নিয়ে শাকিলের সাথে মতবিরোধ সৃষ্টি হয় রানীর।

শুক্রবার রাতে নিজের পিতাকে ১০ হাজার টাকা ধার দেয়া না দেয়ার সূত্র ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার সময় মাথা ঠোকাঠুকি হয় তাদের। ঝগড়ার পর শাকিল আলাদা ঘরে ঘুমাতে যায়। এরপরই ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রানী। ঘুম থেকে উঠে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে মেয়ে পাশের ঘরে থাকা বাবাকে ডেকে তুলে। পরে এলাকাবাসী ঘটনা শুনে পুলিশকে সংবাদ দেয় ও শাকিলকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় বোনের স্বামী আব্দুল বারিক জানিয়েছেন, মরদেহ তার নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নেয়া হবে। পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net