ঢাকা   ০৬:৪৮:৪০ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

নরসিংদীতে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৭৬০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে আন্তঃজেলা অপহরণকারী চক্রের দুই সদস্য নুরুল ইসলাম (৫০) ও মোসাঃ জরিনা আক্তার সাথীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি নুরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও অপর আসামি মোসাঃ জরিনা আক্তার সাথী নরসিংদীর মাধবদী থানার পাকুরিয়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, অপহরণের শিকার ভিকটিম রিতু সিংহ সদর উপজেলার পাঁচদোনা বাজারের রিতু মেডিকেল হল নামে একটি মেডিসিনের দোকান চালায়। প্রতিদিনের ন্যায় ২২ আগস্ট বাড়ি থেকে মেডিসিনের দোকানে এসে ব্যবসার কার্যক্রম পরিচালনা করেন তিনি। এদিকে একই দিন রাত ৯ টায় রিতু সিংহের কাকাতো ভাই মিঠুন সিংহের বন্ধুর মোবাইল নম্বরে রিতুর মোবাইল নম্বর হতে কল আসে যে, রিতু সিংহ অজ্ঞাতনামা লোকের নিকট আটক আছে এবং ১ লক্ষ টাকা মুক্তিপন দিলে ভিকটিমকে মুক্তি দিবে, নতুবা মেরে ফেলবে।

ঘটনাটি মিঠুন সিংহ অবগত হয় এবং মোবাইলে যোগাযোগ করলে আসামীরা ভিকটিমকে মারমিট করে কান্নার শব্দ শোনায়। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়স্বজন অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ৩৫ হাজার টাকা মুক্তিপন দিলেও তারা ভিকটিমকে মুক্তি দেয়নি।

ভিকটিমের লোকজন নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে ২৩ আগস্ট সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অপহরণের বিষয়টি মৌখিকভাবে অবগত করেন। মৌখিক অভিযোগের ভিত্তিতে এসআই জাকারিয়া আলম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করে পাঁচদোনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমের সাথে থাকা মোবাইল সেট, জাতীয় পরিচয়পত্র, ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড রেখে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টায় কাকশিয়া এলাকায় ভিকটিমকে ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে এসআই জাকারিয়া আলম ভিকটিমকে নিয়ে মাধবদী থানার পাকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই দিন বিকেল সন্ধায় অপহরণ ঘটনায় জড়িত আন্তঃজেলা অপহরণ চক্রের সদস্য নুরুল ইসলাম ও মোসাঃ জরিনা আক্তারকে গ্রেফতার করেন এবং আসামীদের দখল হতে লুন্ঠিত মালামাল উদ্ধার করেন।

ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারী চক্রের মহিলাটি ভিকটিমকে রং নম্বরে কথা বলে ফুসলাইয়া কৌশলে তার বাড়িতে নিয়ে আটক করে রাখে। মহিলার সাথের অপহরণকারী চক্রের অপর সদস্যরা মারপিট করে এবং মুক্তিপন আদায় করে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি