1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের বুদা বাঁশের তলে দিনে দুপুরে ২ শতাধিক বাঁশ কেটে ফেলেছে প্রতিপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

লালমনিরহাটের বুদা বাঁশের তলে দিনে দুপুরে ২ শতাধিক বাঁশ কেটে ফেলেছে প্রতিপক্ষ

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪২৩ বার

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হরদত্ত গ্রামের বুদা বাঁশের তল এলাকায় দিনে দুপুরে বাঁশ ঝারে ২ শতাধিক বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার ৩১ আগস্ট সকাল ৯ঘটিকার সময় হরদত্ত গ্রামের বুদা বাঁশের তল এলাকার মৃতঃ মাহাম্মদ আলীর ছেলে মজিদুল ইসলামের বাঁশ ঝারে বাঁশ কেটে ফেলে একই এলাকার মৃতঃ জরিপ উল্লাহ ছেলে মজিবর রহমান (৫০), মনছুর (৪০), মকবুল (৩৮) ও মকবুলের ছেলে মনিরুল, এবং মনছুরের ছেলে আলিফ (২৬)।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মজিদুলের বোন মোর্শেদা বেগম।
মোর্শেদা বেগম জানান, সকালে আমাদের প্রতিপক্ষ আমাদের বাঁশের থোপে এসে বাঁশ কাটতে থাকে বাধা দিতে গেলে আমার ভাইকে অবরুদ্ধ করে রাখে। পরে আমি থানায় গিয়ে ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ নামে লিখিত অভিযোগ করলে পুলিশ এসে আমার ভাই মজিদুলকে উদ্ধার করে।

মজিদুল ইসলাম বলেন, আমার পিতার ভোগ দখলীয় জমি জমা লইয়া দীর্ঘদিন বিরোধ চলায় বিবাধীগণ আমারদের উপর জোর করে অন্যায় ভাবে ক্ষতি সাধনের ধারাবাহিকতায় আজ আমার বাঁশের ঝারে এসে দুইশতাধিক বাঁশ কেটে ফেলে এবং আমাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। থানা থেকে পুলিশ আসলে তারা সবাই পালিয়ে যায়।

মৃতঃ জরিপ উল্লাহর ছেলে মকবুল হোসেন জানায়, আমরা মজিদুলের বাবার কাছে জমি ক্রয় করেছিলাম তারা জমি দখল দিচ্ছে না। তাই আমরা জমি দখল করতে গিয়েছি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, অভিযোগ প্রাপ্তির আলোকে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net