ঢাকা   ১১:১৫:৫০ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

প্রণব মুখার্জীর প্রয়ান বাঙালির গর্বের মুকুটের অবসান : ন্যাপ

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়ানে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মন্তব্য করেছে প্রণব মুখার্জীর প্রয়ান বাঙালির গর্বের একটা মুকুটের অবসান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রয়াত প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামে ও মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশ ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।

নেতৃদ্বয় আরো বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধে তার অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দলের প্রতি আনুগত্য ও অসামান্য প্রজ্ঞাই এই বাঙালি রাজনীতিবিদকে ভারতীয় কংগ্রেস ও এমনকি দলের বাইরেও বিশেষ শ্রদ্ধার পাত্রে পরিনত করেছে। দেশের প্রতি অসামান্য অবদানের জন্য তাকে ভারতের সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরতœ ও পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

তারা বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতাকে আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ভারত দেশ সফরকালে ভারতীয় নেতাদের তার সাথে স্বাক্ষাত করার সুযোগ য়েছিল। সে সফরগুলোতে সময় একাধিকবার প্রণব মুখার্জির সাথে তার স্বাক্ষাত হয়েছে।

প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি এ দিন নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি