1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মিছিল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনারগাঁ থানা শাখা। মঙ্গলবার বিকেল চারটায় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাঁচপুর বাস স্টান্ডে এসে শেষ হয়। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়ে ও সরকারের পতন চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়। এসময় কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এসময় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা শাহজালাল, সিফাত আদনান, আরিফিন শুভ, আরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, ফজলে রিমন, মোঃ সজিব মিয়া, আরিয়ান জুয়েল, রাসেল, কালাম, শাকিল, সোনারগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন, মামুন, হাসান রাতুল, শুভ আহমেদ, নওগাঁ ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর, শাওন সহ সোনারগাঁ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক ছাত্রদল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net