1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে-শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও র্শীষ নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে-শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও র্শীষ নেতৃবৃন্দ

(প্রেস বিজ্ঞপ্তি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ বার

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়-এর মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। আজ বেলা ২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি-এর নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে যান। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করতে বাংলাদেশের প্রতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়-এর অনুরাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বন্ধু প্রতিম বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোড়ালো করতে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়-এর অবদানের কথা উল্লেখ করেন। জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
ডেপুটি প্রেস সেক্রেটারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net