1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় ধর্ষন করতে গিয়ে যুবক ধরা: পুলিশে সোপর্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

মোংলায় ধর্ষন করতে গিয়ে যুবক ধরা: পুলিশে সোপর্দ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ বার

মোংলায় রাতের অন্ধকারে কিশোরীকে ধর্ষন করতে গেলে রুবেল শেখ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বৈদ্যমারী বাজার সংলগ্ন গ্রামের ঘরে ঢুকে কিশোরীকে জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা করে। এসময় কিশোরীর ডাক চিৎকারে ধর্ষক রুবেল পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে হাতেনাতে ধরে ঘরে আটকে রাখে। খবর পেয়ে জনতার হাত থেকে রুবেলকে উদ্ধারের পর আটক করে মোংলা থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কিশোরীর বড় ভাই ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন থেকে আমাদের বাড়ীর আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেছিল রুবেল শেখ নামের যুবক। বৃহস্পতিবার দিনগত রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল কিশোরী কন্যা (১৯)। বাড়ীর সবাই ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে কিশোরীর ঘরের দরজা দিয়ে প্রবেশ করে চিলা ইউনিয়নের ফেলির খন্ড এলাকার তরিকুল শেখ’র ছেলে রুবেল শেখ। ঘুমন্ত কিশোরীকে জোর পুবর্ক ধর্ষন করার চেষ্টা করে রুবেল।

এসময় কিশোরীর ডাক চিৎকার দিলে পাশের ঘর থেকে এসে বড় ভাই রুবেলকে বোনের রুমে দেখতে পায়। মুহুর্তের মধ্যে আশাপাশের লোকজন এসে রুবেলকে ঘরের মধ্যেই হাতেনাতে আটকে রেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে রুবেল শেখ’র চাচা আলম শেখ, গোলাম শেখ ও কামরুল শেখ ঘটনাস্থলে এসে কিশোরীর পরিবারকে কিছু টাকা দিয়ে রুবেলকে ছড়িয়ে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ কিশোরীর পরিবারের।

স্থানীয় জনতার তোপের মুখে রুবেলকে ছড়িয়ে নিতে না পেরে ভুক্তভোগী পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায় রুবেলের তিন চাচা। স্থানীয়রা দুপুরে বিষয়টি নিয়ে মোংলা থানার শরনাপন্ন হলে জনতার হাত থেকে উদ্ধারের পর রুবেলকে মোংলা থানা পুলিশের এস আই অমিত ও এ এস আই আতিকুর রহমান আটক করে থানায় নিয়ে আসে বলে জানায় থানার এ দুই পুলিশ অফিসার।

রুবেল শেখ’র স্বজন ইউপি সদস্য সোহরাফ শেখ জানায়, বৈদ্যমারী বাজার সংলগ্ন একটি বাড়ীতে রুবেলকে স্থানীয় কয়েকজন যুবক আটকে রেখে পুলিশের কাছে দিয়েছে। এব্যাপারে ওই কিশোরীর পরিবারের সাথে মিট মিমাংশা জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছি। শুক্রবার সন্ধ্যায় মেয়েটি থানায় মামলা করতে এসেছে, পুলিশের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, বৈদ্যমারী বাজার সংলগ্ন সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ড আগলাদিয়ে গ্রামে একটি ধর্ষনের ঘটনায় রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে ধষিতা কিশোরীকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। মুল বিষয়টি জানার জন্য কিশোরী ও রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মামলা হওয়ার পরেই রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net