1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর ইউনিটি ইজ পাওয়ার এর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামপুর ইউনিটি ইজ পাওয়ার এর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ বার

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিটি ইজ পাওয়ার কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে।

নতুন অফিস বাঁশকাটা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত ফাইনাল খেলা উদ্ধোধক হিসাবে ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম।

ইউনিটি ইজ পাওয়ার এর সভাপতি ছৈয়দ মোহাম্মদ তামিমের সভাপতিত্বে সাকলাইন মোস্তাক ও বেলালের যৌথ সঞ্চালনায় টুর্নামেন্টে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন কউক চেয়ারম্যান লে কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ,সদর উপজেলা আ’লীগ উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ কোম্পানী, ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক
শাহ জাহান চৌধুরী, সহ সভাপতি সাবেক মেম্বার ছৈয়দ আলম, বৃহত্তর ঈদগাঁহর সমাজ সেবক হুমায়ুন করিম সিকদার,
ঈদগাঁহ কলেজের প্রভাষক
আব্দুল হামিদ, ইসলামপুর প্যানেল চেয়ারম্যান
নুরুল আলম, মেম্বার জসিম উদ্দিন, বাযুকিস সভাপতি বশির, ইসলামপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি করিম, সদর যুবলীগ সহ সভাপতি মিজানুর রহমান ও
দেলোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

এসময় আয়োজক কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ,সদস্য সচিব তাফসির, যুগ্ম-সচিব জহিরুল, কবির, সদস্য যথাক্রমে কালাম,অভি,শহিদু,সানি,এ্যানি,ছৈয়দুল,মিজান,বোরহান,জারিফ,রিফাত,আব্দুর রহমান,ওয়াহিদ,কাউছার,আলী,রিয়াজ,রোমান,সাজ্জাদ,সাইফুল,কাজল,আব্দু সালামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন ইসলামাবাদ গজালিয়া যুক্ত বাংলা ক্লাব বনাম মরহুম রাশেদ স্মৃতি সংসদ খোদাই বাড়ি।

ট্রাইবেকারে গজালিয়া (৫) ও খোদাইবাড়ি (৬) গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ছৈয়দ করিম, সহকারী হিসাবে ছিলেন আহমদ কবির,আব্দুল মজিদ,আবুল কাসেম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net